ভারতীয় সিনেমাকে সুখবর দিয়েছে অস্কার কমিটি। পান নলিনের ছেল্লো শোয়ের চিত্রনাট্য অস্কার লাইব্রেরির কোর কালেকশনে রাখার ইচ্ছা প্রকাশ করেছে তারা। এর অর্থ হলো, ভবিষ্যতের জন্য অস্কার কমিটির অফিশিয়াল লাইব্রেরিতে সংরক্ষিত থাকবে এ সিনেমার চিত্রনাট্য। সিনেমাটির পরিচালক নলিন কুমার পান্ডে (পান নলিন) এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘লাস্ট অ্যাকশন হিরো, লরেন্স অব অ্যারাবিয়ার পাশে এ চিত্রনাট্য থাকবে, এরচেয়ে আনন্দের আর কী হতে পারে।’
অস্কার লাইব্রেরিতে থাকবে ‘ ছেল্লো শো’
ভারতীয় সিনেমাকে সুখবর দিয়েছে অস্কার কমিটি। পান নলিনের ছেল্লো শোয়ের চিত্রনাট্য অস্কার লাইব্রেরির কোর কালেকশনে রাখার ইচ্ছা প্রকাশ করেছে তারা।










