তরতর করে এগিয়ে যাচ্ছে দ্য ওয়ে অব ওয়াটার। সে জোয়ার শেষ না হতেই থিয়েটারে টাইটানিক ফিরিয়ে আনছেন জেমস ক্যামেরন। এ বছর ২৫ পূর্তি হচ্ছে টাইটানিকের। সময়ের হিসাবে নানা দিক থেকে এগিয়ে থাকা টাইটানিকের দুর্দান্ত ভিজ্যুয়াল দেখানোর জন্য এবার সিনেমাটিকে ত্রিমাত্রিকে নিয়ে গেছেন ক্যামেরন। ১১টি একাডেমি অ্যাওয়ার্ড পাওয়া এ সিনেমা আজও দর্শকপ্রিয়। ফোরকে ভার্সনে থ্রিডিতে আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।