জোর গুঞ্জন উঠেছে ফের হলিউডে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। জনপ্রিয় অ্যান্থোলজি সিরিজ দ্য হোয়াইট লোটাসে অভিনয় করবেন তিনি। ডার্ক কমেডি সিরিজটির দুটো সিজন এরই মধ্যে প্রকাশ হয়েছে। তৃতীয় সিজনে যুক্ত হচ্ছেন দীপিকা। ভারতীয় গণমাধ্যম জুম, ফার্স্ট পোস্টসহ প্রায় সবাই এ তথ্য দিচ্ছে। কিন্তু কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি তিনি আসলেই অভিনয় করছেন কিনা। তবে জানা গেছে, সিরিজের শুটিং শুরু হবে অচিরেই।