রাশমিকা মানদানার একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছিল। তা নিয়ে প্রতিবাদ করেছিলেন অনেকেই। এআইর সাহায্যে নির্মিত এ ভিডিওর নির্মাতা গ্রেফতার হলো এবার। জানা গেছে, ভিডিও নির্মাণের মূল হোতা ইমানি নবীনকে শনিবার গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ নিয়ে পোস্ট করেছেন রাশমিকা মানদানা। তিনি দিল্লি পুলিশকে ধন্যবাদ দিয়েছেন এবং সবাইকে সতর্ক ও সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন এ ধরনের ভিডিও বিষয়ে।
রাশমিকার ডিপফেক ভিডিও নির্মাতা গ্রেফতার
অভিনেত্রী রাশমিকা মানদানার একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছিল। তা নিয়ে প্রতিবাদ করেছিলেন অনেকেই।










