দেশের জনপ্রিয় নাট্য দল পদাতিক নাট্য সংসদ। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল হলে পদাতিক নাট্য সংসদের ৪৩তম প্রযোজনা মনোজ মিত্রের পাকে বিপাকে নাটকের মঞ্চায়ন হতে যাচ্ছে। নির্দেশনা সঞ্জীব কুমার দে। নাটকটিতে অভিনয় করেছেন শাখাওয়াত হোসেন শিমুল, ইমরান খান, সঞ্জীব কুমার দে, এখলাসুর প্রান্ত ও জিনাত ইসলাম।