সাহিত্যিক চৌধুরী জহুরুল হকের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছে একটি স্মরণসন্ধ্যা। গতকাল চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে হচ্ছে এ আয়োজন। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়েছে ‘নাট্যকার চৌধুরী জহুরুল হক স্মরণসন্ধ্যা ২০২৪’। নাট্যপত্রিকা নাট্যমঞ্চ, নাট্যমঞ্চ রেপার্টরি নাট্যদল ও নাট্যমঞ্চ প্রকাশন আয়োজন করেছিলেন এ স্মরণসন্ধ্যা। আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাংবাদিতায় একুশে পদকপ্রাপ্ত এবং বাংলা ভাষায় সবচেয়ে প্রাচীন আঞ্চলিক দৈনিক ও স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক।
স্মরণসন্ধ্যায় স্মারকবক্তৃতা করেন অভিনেত্রী শুভ্রা বিশ্বাস। চৌধুরী জহুরুল হকের কর্ম ও স্মরণের পাশাপাশি একটি সম্মাননারও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ‘নাট্যকার চৌধুরী জহুরুল হক সম্মাননা-স্মারক ২০২৪’ প্রদান করা হবে। এবার সম্মাননা দেয়া হয়েছে অভিনেতা ও নির্দেশক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জিয়াউল হাসান কিসলু এবং অভিনেতা ও নির্দেশক সুজিত দাশকে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন কবি অধ্যাপক শুক্লা ইফতেখার ও নাট্য গবেষক অধ্যাপক ইউসুফ ইকবাল। এছাড়া অনুষ্ঠানে নাট্যপত্রিকা ‘নাট্যমঞ্চ’র নবম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।
স্মরণসন্ধ্যায় চৌধুরী জহুরুল হক রচিত নাটক থেকে পাঠ এবং তার রচিত গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করা হয়েছে। নাট্যমঞ্চ সম্পাদক জাহেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যজন ও আবৃত্তিকার প্রবীর পাল।










