কিয়ানু রিভস অভিনীত সিনেমা ‘‌দ্য ম্যাট্রিক্স’। বেশ জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এটি। তবে শেষ সিনেমাটি নিয়ে দর্শকের কিছু অভিযোগ ছিল। ম্যাট্রিক্স আর হবে না এমনো কথা উঠেছিল। তবে এবার জানা গেল ম্যাট্রিক্স আসছে আবার। ম্যাট্রিক্সের পঞ্চম কিস্তি পাচ্ছে নতুন পরিচালক। ভ্যারাইটি জানাচ্ছে, ড্রিউ গদার পাচ্ছেন পরিচালনার দায়িত্ব এবং এক্সিকিউটিভ প্রডিউসার হচ্ছেন লানা ওয়াচশোৎস্কি।