৯৭ বছর বয়সে মারা গেছেন অভিনেত্রী বারবারা রাশ। তিনি পঞ্চাশ ও ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী। ‘ম্যাগনিফিসেন্ট অবসেশন’, ‘বিগার দ্যান লাইফ’ ও ‘দ্য ইয়াং ফিলাডেলফিয়ান’-এর মতো ক্ল্যাসিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া সায়েন্স ফিকশনপ্রেমীরা তাকে বিশেষভাবে চেনেন ‘হোয়েন ওয়ার্ল্ডস কোলাইড’ ও ‘ইট কেম ফ্রম আউটার স্পেস’-এর অভিনেত্রী হিসেবে। বারবারার মৃত্যুর খবরটি তার মেয়ে ক্লডিয়া কওয়ান নিশ্চিত করেছেন।