মারা গেছেন গীতিকবি ও শিশু সাহিত্যিক সৈয়দ
আশেক মাহমুদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২১ জানুয়ারি) ভোরে
তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর।
খবরটি নিশ্চিত করে গীতিকবি কবির বকুল জানান,
আজ বাদ আসর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে সৈয়দ আশেক মাহমুদের নামাজে জানাজা ও দাফন
হবে।
আশেক মাহমুদের লেখা গানের মধ্যে রয়েছে তপন
চৌধুরীর ‘আমি সবকিছু ছাড়তে পারি’, রবি চৌধুরীর ‘পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি’, শুভ্র দেবের ‘ও বেহুলা বাঁচাও’ ও কুমার বিশ্বজিতের গাওয়া ‘মুক্তিযুদ্ধ করেছি
আমরা দূরন্ত’।
একাধিক বইয়েরও লেখক আশেক মাহমুদ। এর মধ্যে
রয়েছে বিপ্লব, জন্ম, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বাঘ মামা, আমাদের গল্প ও মেঘ বৃষ্টি।










