দুবাইয়ের বুর্জ খলিফায় দেখানো হলো পাঠানের ট্রেলার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির জন্য শাহরুখ খান সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। এর মধ্যেই বুর্জ খলিফার দেয়ালে ট্রেলার ‘‌ শোকেস’ আয়োজিত হয়। শাহরুখ খান এ সময় বুর্জ খলিফায় পাঠানের ট্রেলার উপভোগ করেন এবং ‘‌ঝুমে জো পাঠান’ গানের ছন্দে পা মেলান। ২৫ জানুয়ারি মুক্তি প্রত্যাশী পাঠানের একটি অ্যাকশন সিকোয়েন্স বুর্জ খলিফায় শুট করা হয়েছে।