তিন দশকের লম্বা ক্যারিয়ার শেষে বলিউড বাদশাহ শাহরুখ খান এখন ৭৭ কোটি ডলারের সম্পদের মালিক। এর মাধ্যমে তিনি এখন এশিয়ার সবচেয়ে ধনী তারকা আর পুরো বিশ্বের মধ্যে চতুর্থ। ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকসের প্রকাশিত এ তালিকায় দেখা যায় শাহরুখ পেছনে ফেলেছেন টম ক্রুজ, জ্যাকি চ্যান, জর্জ ক্লুনিদের। তালিকার এক নম্বরে আছেন আমেরিকান অভিনেতা, কমেডিয়ান প্রযোজক জেরি সিনফেল্ড। দ্বিতীয় অবস্থানে অভিনেতা টাইলার পেরি। এরপর আছেন ডেয়াইন জনসন। চতুর্থ শাহরুখ। টম ক্রুজ আছেন পঞ্চম স্থানে।
টম ক্রুজের চেয়ে বেশি ধনী শাহরুখ
তিন দশকের লম্বা ক্যারিয়ার শেষে বলিউড বাদশাহ শাহরুখ খান এখন ৭৭ কোটি ডলারের সম্পদের মালিক। এর মাধ্যমে তিনি এখন এশিয়ার সবচেয়ে ধনী তারকা আর পুরো বিশ্বের মধ্যে চতুর্থ।










