বলিউড তারকা আলি ফজল। শেষবার তাকে পর্দায় দেখা গেছে ২০২৩ সালের আলোচিত হিন্দি ওয়েব সিরিজ ‘খুফিয়া’তে। তবে এবার তার অভিষেক ঘটতে চলেছে দক্ষিণ ভারতীয় সিনেমায়। জনপ্রিয় দক্ষিণী চলচ্চিত্র নির্মাতা মণি রত্নমের ‘থাগ লাইফ’ সিনেমায় অভিনয় করছেন আলি। সিনেমায় অভিনয়ের পাশাপাশি চিত্রগ্রহণে রয়েছেন কমল হাসান। ভারতীয় সিনেমার দুই অসাধারণ ব্যক্তির সঙ্গে কাজের সুযোগ অভিনেতাকে উচ্ছ্বসিত করেছে। 

মণি রত্নমের ক্যারিয়ারে বিশেষ কাজ হিসেবে বিবেচিত হচ্ছে থাগ লাইফ। সিনেমায় আলিকে দেখা যাবে প্রধান ভূমিকায় থাকায় প্রবীণ অভিনেতা কমল হাসান ও অন্যদের সঙ্গে। তবে এখন পর্যন্ত অভিনেতা আলির চরিত্রটি কী হতে চলেছে তা গোপন রাখা হয়েছে। বেশ আনন্দের সঙ্গেই সিনেমার অংশ হওয়ার বিষয়টি প্রকাশ করেছেন অভিনেতা আলি। তিনি বলেন, ‘থাগ লাইফের জন্য মণি স্যার আমার কথা ভেবেছেন বা এর অংশ হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। আশা করি, সিনেমার এ ক্যানভাসে তাৎপর্যপূর্ণ কিছু নিয়ে আসতে পারব। কমল হাসান স্যারের সঙ্গে কাজ করা ও তার সঙ্গে স্ক্রিপ্ট শেয়ার করাটাও সম্মানের। ভারতীয় সিনেমার দুই তারকার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি মণি স্যারের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।’ 

থাগ লাইফের জন্য প্রযোজনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সিনেমাটির মধ্য দিয়ে দীর্ঘ সময় পর পরিচালক মণি রত্নম ও কমল হাসান একসঙ্গে কাজ করছেন। সিনেমার চিত্রগ্রহণ শুরুর সঙ্গে সঙ্গেই আলি দিল্লিতে তার চরিত্রের কাজ শুরু করেছেন। অভিনেতা চেষ্টায় আছেন তার নতুন এ চরিত্রটি আরো গভীর ও নিঁখুতভাবে পর্দায় তুলে ধরতে। এছাড়া থাগ লাইফে আরো দেখা যাবে অভিনেতা আশোক সেলভান, তিশাসহ বেশকিছু নতুন মুখ। চলতি বছরই প্রেক্ষাগৃহে দেখা যাবে মণি রত্নমের বহুল কাঙ্ক্ষিত সিনেমা থাগ লাইফ।

সূত্র: বলিউড হাঙ্গামা