গোল্ডেন গ্লোবের ৮০তম আসরের রেটিং তুলনামূলক কম। আগের বছরগুলোর তুলনায় কমেছে দর্শকও। মঙ্গলবারের অনুষ্ঠানের দর্শক ছিল ৬৩ লাখ। ২০২০ সালে এ আয়োজনের দর্শক ছিল এক কোটি ৮০ লাখ। ২০১০-২০২০ সালের মধ্যবর্তী সময়ে গোল্ডেন গ্লোবের দর্শক সংখ্যা ১ কোটি ৭০ লাখ থেকে ২ কোটি ছিল বলে ধারণা করা হয়। যে হারে কমেছে, এতে গোল্ডেন গ্লোবের প্রচার থেকে সরে আসতে পারে এনবিসি।