রোববার অ্যারিজোনার ফোনিক্সের অ্যারিজোনা ফাইন্যান্সিয়াল থিয়েটারে ক্রিস রকের স্ট্যান্ডআপ কমেডি শো ছিল। এ শোয়েই আগামী বছরে অস্কারে উপস্থাপনার প্রস্তাব ফিরিয়ে দেয়ার বিষয়টি জানিয়েছেন ক্রিস রক। ৯৪তম অস্কারের মঞ্চে উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটের অসুস্থতা নিয়ে কৌতুক করেছিলেন তিনি। এরপর মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রককে চড় মেরেছিলেন অভিনেতা উইল স্মিথ। অনেকেই মনে করছেন এ ঘটনার জন্যই মূলত আগামী বছরের অস্কারে উপস্থাপনার প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন জনপ্রিয় এ কমেডিয়ান।