সঞ্জয় লীলা বানসালী পরিচালিত হীরামাণ্ডি নিয়ে দর্শকের ছিল মিশ্র মত। কেউ পছন্দ করেছেন, কেউ করেছেন তুমুল সমালোচনা। তবে সব মিলিয়ে ভালো ভিউ পেয়েছে সিরিজটি। এবার তাই হীরামাণ্ডির সিকুয়াল নির্মাণের খবর নিশ্চিত করলেন বানসালী। প্রথম সিজনের পরের টাইমলাইনে চলবে গল্প। এবার তিনি দেখাবেন তাওয়ায়েফরা কেমন করে সিনেমায় যুক্ত হয়েছিল। দ্বিতীয় সিজনের প্রাথমিক কাজ করছেন বানসালী।