গতকাল প্রকাশ হয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটারের টিজার। ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে ফাইটার। টিজারে কয়েকটি দৃশ্য দেখা গেছে, যা থেকে বোঝা গেল অনীল কাপুর, হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন এবার খেল দেখাবেন আকাশে। পাশাপাশি থাকছে রোমান্স ও ড্রামা। ফাইটার নিয়ে আগে থেকেই দর্শকের মধ্যে উচ্চাশা ছিল। টিজার এবার তা বাড়িয়ে দিল। যদিও অনেকে বলছেন এ হলো টপ গানের ভারতীয় ভার্সন।
ফাইটারে নতুন ধারা আনছেন সিদ্ধার্থ
গতকাল প্রকাশ হয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটারের টিজার। ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে ফাইটার।










