মাত্র ৫৪ বছর বয়সে পৃথিবী ছাড়লেন এলভিসকন্যা লিসা মেরি প্রিসলি। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার তিনি মারা যান। বাবার মতো না হলেও সংগীত ক্যারিয়ারের শুরুতে ‘‌টু হুম ইট মে কনসার্ন’ (২০০৩) অ্যালবামে দারুণ সাড়া পেয়েছিলেন লিসা। ব্যক্তিজীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন লিসা। এলভিস প্রিসলির একমাত্র সন্তান হওয়ার পাশাপাশি তিনি সংগীতশিল্পী ড্যানি কেওফ, পপসম্রাট মাইকেল জ্যাকসন, অভিনেতা নিকোলাস কেজ ও সংগীতশিল্পী মাইকেল লকউডের প্রাক্তন স্ত্রী।