আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শিল্পী লিয়াকত আলীর ‘ছন্দময় বিমূর্ততা’ শীর্ষক একক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন হবে আজ বিকাল সাড়ে ৫টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক মোস্তাফিজুল হক, সংসদ সদস্য ও সংসদের সাবেক চিফ হুইপ এএসএম ফিরোজ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর প্রসিকিউটর মো. সুলতান মাহমুদ।

শিল্পী লিয়াকত আলীর কাজগুলো এর আগে জাপান, কানাডা, যুক্তরাজ্য, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশে একক ও দলীয় প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে। চায়না ন্যাশনাল ফাইন আর্টস একাডেমি, হ্যাংজু থেকে অংকন ও চিত্রকলায় বিএফএ সম্পন্ন করেছেন তিনি। শিল্পী লিয়াকত আলীর কাজের আকাঙ্ক্ষা তার বিমূর্ত উপস্থাপনায় সম্প্রীতির সন্ধান করেছেন। তার অষ্টম একক শিল্পপ্রদর্শনী ‘রিদমিক অ্যাবস্ট্রাকশন’ বা ‘ছন্দময় বিমূর্ততা’ একটি নতুন লেন্সের মাধ্যমে আমাদের সামনে এসেছে।

লিয়াকত আলী বলেন, ‘আমার বিমূর্তের মধ্যে সামঞ্জস্য খুঁজে পেতে ইচ্ছা কখনো কখনো কল্পনার মতো অনুভূত হয়। একটি বিমূর্ততার ফলাফল সম্ভবত মানুষের সুখ এক ধরনের বাদ্যযন্ত্রের অলংকরণ, যা সংগীত ও আনন্দে ভরা হূদয়। আমি যখন আমার চিত্রকর্মে হূদয় ও সংগীত এঁকেছিলাম, তখন এটি ছিল আমার চিত্রকলার জীবনের শুরু। আপনি একটি পেইন্টিংয়ের মধ্যে প্রতিমূর্তি নির্মাণের স্বাদ খুঁজে পেতে পারেন। পেইন্টিংয়ের মেজাজ ছবিটিকে আরো আকর্ষণীয় করে তোলে এবং সংগীত চিত্রগুলোয় একটি নতুন মেজাজ দিতে পারে, যা সমসাময়িক প্লাটফর্মে বিমূর্ত চিত্রগুলোর জন্য একটি নতুন শৈলী হতে পারে, যা ছন্দময় বিমূর্ততার মতো দেখায়।’ প্রদর্শনীটি চলবে ১৩ আগস্ট পর্যন্ত।