অভিনেত্রী পরীমনির অভিভাবক হিসেবে সবসময় দৃশ্যমান ছিলেন তার নানা
শামসুল হক গাজী। শতবর্ষী এ স্বজন গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে মারা গেছেন (ইন্না
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থ নিয়ে রাজধানীর
একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে শামসুল হকের মৃত্যুর খবরটি জানিয়েছেন
নির্মাতা চয়নিকা চৌধুরী।
আজ শুক্রবার ভোরে নানার মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে পিরোজপুরের
ভান্ডারিয়ার উদ্দেশে রওনা হন পরীমনি। ভান্ডারিয়ায় স্ত্রী কবরের পাশেই সমাহিত করা হবে
শামসুল হক গাজীকে।
ছোটবেলায় মায়ের মৃত্যুর পর নানার কাছে বড় হয়েছেন পরীমনি। পরবর্তীতে
ঢাকার শোবিজ অঙ্গনে পা রাখলে তার সঙ্গে চলে আসেন শামসুল হক গাজীও।










