রকখ্যাত ডোয়াইন জনসন ও এমিলি ব্লান্ট অভিনীত সুপারহিরো ছবি ‘বল অ্যান্ড চেইন’
মুক্তি পাবে নেটফ্লিক্সে।
ডোয়াইন ও এমিলি ব্লান্ট তাদের পরবর্তী ছবির কাজ শুরু করেছেন। নব্বই দশকের সুপারহিরো কমিক বল অ্যান্ড চেইন অবলম্বনে ছবি নির্মাণ করবেন তারা। ছবির চিত্রনাট্য লিখবেন এমিলি এবং প্রযোজনাও করবেন তিনি। এমিলি স্কট লবডেল রচিত কমিক বুকের ওপর ভিত্তি করে ছবির কাহিনী তৈরি করবেন। অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স ‘বল অ্যান্ড চেইন’
ছবির স্বত্ব কিনে নিয়েছে।
ডোয়াইন জনসন সম্প্রতি বলেছেন, ‘আমাদের লক্ষ্য সারা দুনিয়ার মানুষ বিনোদন পাবেন এবং অনুপ্রাণিত হবেন এমন সব গল্পকে ঘিরে সিনেমা তৈরি করা। এবং একই সঙ্গে সেটা প্রচারের জন্য সেরা প্লাটফর্মটি আমরা বেছে নিতে চাই।’
তিনি আরো বলেন, আমার মনে হয় এই মহাকাব্যিক সুপারহিরো/রোমান্টিক কমেডি ছবিটির জন্য নেটফ্লিক্সই সেরা সহযোগী হতে পারে। নেটফ্লিক্সের সঙ্গে ব্যবসায় ফিরতে পেরে আমরা আনন্দিত।
বন্ধু এমিলি ব্লান্টের সঙ্গে বড় পর্দায় অভিনয়ের নতুন সুযোগ তৈরি হওয়ায় খুশি রক খ্যাত জনসন। একই সঙ্গে এবার তারা প্রযোজনায়ও সহযোগী হতে যাচ্ছেন। তাদের সঙ্গে ছবিটির প্রযোজক হিসেবে আরো থাকবেন ড্যানি গার্সিয়া ও হিরাম গার্সিয়া। লেডবারি প্রডাকশন হাউজের মাধ্যমে এমিলি ব্লান্টেরও এবার প্রযোজনায় অভিষেক হতে যাচ্ছে।
‘বল অ্যান্ড চেইন’
ছবিতে দেখা যাবে রক ও এমিলি স্বামী-স্ত্রী। তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকে। তাদের দুজনেরই সুপারহিরোদের মতো ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা শুধু তখনই কাজ করে যখন তারা একত্রে থাকেন।
সূত্র: ডিএনএ










