রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারিতে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় থাকছে সাঁতাও সিনেমার বিশেষ প্রদর্শনী। সাঁতাও নির্মাতা খন্দকার সুমন সিনেমাটির বিশেষ প্রদর্শনীর কথা নিশ্চিত করে বলেন, ‘আজ আমরা সাঁতাওয়ের বিশেষ শোয়ে সবাই উপস্থিত থাকব। যারা সিনেমাটি দেখেননি তাদের আহ্বান আসার জন্য।’ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপন নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। সাঁতাওয়ের মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক।