অভ্যন্তরীণ বক্স অফিসে টাইটানিকের আয় ছাড়িয়েছে টপ ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’। এটি এখন সর্বোচ্চ আয়কারী সপ্তম সিনেমা। আমেরিকার বাজারে কেবল টিকিট বিক্রি থেকে সিনেমার আয় ৬৬ দশমিক ২ কোটি ডলার। প্যারামাউন্ট পিকচার্সের ১১০ বছরের ইতিহাসে জেমস ক্যামেরনের টাইটানিকের পর ‘টপ গান: ম্যাভেরিক’ একটি মাইলফলক। মোট আয়ের দিক থেকে টাইটানিক এগিয়ে থাকলেও টপ গান অল্প সময়েই রেকর্ড ভেঙেছে।