গীতিকবি বিশু শিকদার নগর বাউল জেমসের জন্য গান লিখেছেন পঞ্চাশের বেশি। জানা গেছে, শনিবার বিকাল ৫টার দিকে নড়াইলের লোহাগড়ায় নিজ বাসায় হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন তিনি। জেমস ও বিশুর সম্পর্কের শুরু ‘‌দুষ্টু ছেলের দল’ অ্যালবাম থেকে। জেমসের জন্য তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘‌দুষ্টু ছেলের দল’, ‘‌বিজলী’, ‘‌যদি এই শীতে’, ‘‌আমি তোমাদেরই লোক’, ‘‌ সেলাই দিদিমনি’, ‘‌অবশেষে জেনেছি’, ‘‌তুফান’ প্রভৃতি। বিশুর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে আবেগময় পোস্ট দিয়েছেন নগরবাউল জেমস।