বিশাল ভরদ্বাজের আসন্ন সিনেমা ‘‌অর্জুন উস্তারা’। এ সিনেমায় অভিনয় করার কথা ছিল ইরফান খানের। চরিত্রটি এবার দেয়া হলো কার্তিক আরিয়ানকে। কভিডের আগেই শুরু হওয়ার কথা ছিল সিনেমার কাজ। তা হলো না। এরপর না ফেরার দেশে চলে গেলেন ইরফান। কিন্তু সিনেমাটি করতে চান বিশাল। সে কারণে চরিত্রে কিছু পরিবর্তন করে কার্তিককে কাস্ট করা হয়েছে। কিছুদিনের মধ্যেই শুরু হবে এর শুটিং।