মারা গেছেন মার্কিন অভিনেতা লুই গোসেট জুনিয়র। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি পার্শ্ব অভিনেতা হিসেবে অস্কার জিতেছিলেন। মার্কিন এ অভিনেতা ১৯৮২ সালে অস্কার জিতেছিলেন তার ‘অ্যান অফিসার অ্যান্ড আ জেন্টলম্যান’ সিনেমায় অভিনয়ের জন্য। শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। যদিও তার মৃত্যুর কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি।