‘যদি মেঘের মতো নাইবা ভাসলে মনের সুনীল আকাশে’ শিরোনামে উদীয়মান গীতিকবি জি. এম ফারুক খানের লেখা প্রেমের গানে কন্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল। তিনি চ্যানেল আই রিয়ালিটি শো ২০০৯ -এর সেরা কণ্ঠ খেতাব বিজয়ী এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী।

রোববার বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিস স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়।  গানটির সুরারোপ ও সংগীত পরিচালনা করেছেন সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

কোনাল বলেন, ‘যদি মেঘের মতো নাইবা ভাসলে মনের সুনীল  আকাশে’ গানটি একটি মিষ্টি প্রেমের গান, এর কথা এবং সুর আমার কাছে অসাধারণ মনে হয়েছে । সুন্দর এ গানটি গাইতে পেরে আমি খুবই আনন্দিত। গানটি শ্রোতানন্দিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।