অনেক দিন পর নতুন একটি মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক শায়ান চৌধুরী অর্ণব। গানের শিরোনাম ‘বন্ধুরা সব কই’। এতে অর্ণবের সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন রুবাইয়াত। এরই মধ্যে গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন আবরার আতাহার। এর আগে তিনি অর্ণবকে নিয়ে মিউজিক্যাল ছবি ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’ নির্মাণ করেছিলেন।