নতুন এ অ্যালবামে রক, হার্ড রক, ব্লুজ ও মেলোডিক রকের সমন্বয় ফুটে উঠেছে, যা শ্রোতাদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে এসেছে। অ্যালবামটি এরই মধ্যে ‘স্বাধীন মিউজিক অ্যাপ’ এবং ব্যান্ডটির অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
২০১১ সালে যাত্রা শুরু করা ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন জাকি মাহমুদ ও আপেল মাহমুদ। ব্যাংকার জাকি মাহমুদ ব্যস্ততা সত্ত্বেও ব্যান্ডের নেতৃত্ব ও সংগীত পরিচালনা করছেন।
দ্বিতীয় অ্যালবামে মোট সাতটি গান রয়েছে—‘আবার’, ‘ডাকঘর’, ‘জাদুখেলা’, ‘স্মৃতির মিছিল’, ‘স্বপ্নরং’, ‘অসহায় হাসি’ ও ‘বিদ্রোহের গান’। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ‘বিদ্রোহের গান’কে রক ধারায় রূপান্তর করা হয়েছে, যা এরই মধ্যে শ্রোতাদের মধ্যে প্রশংসিত হয়েছে। হার্ড রক ঘরানার ‘জাদুখেলা’ গানটি বাংলা রকসংগীতে এক অনন্য সৃষ্টি। পাশ্চাত্যের ক্ল্যাসিক রক-এন-রোলের প্রভাব স্পষ্টভাবে দেখা যায় ‘স্মৃতির মিছিল’ ও ‘স্বপ্নরং’-এ। অন্যদিকে ‘আবার’ ও ‘অসহায় হাসি’ রক ও ব্লুজের বিষণ্নতার সংমিশ্রণে তৈরি। পিওর বাংলা হার্ড রক ঘরানায় ‘ডাকঘর’ গানটি আলাদা নজর কেড়েছে।
অ্যালবামে আধুনিক সাউন্ড ডিজাইনের সঙ্গে নব্বইয়ের দশকের বাংলা রকের আবহও বজায় রাখা হয়েছে। ব্যান্ডের প্রধান জাকি মাহমুদ জানান, এ অ্যালবাম তাদের চার বছরের অভিজ্ঞতার প্রতিফলন এবং নতুন সৃজনশীলতার পরীক্ষা-নিরীক্ষা।
২০২২ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘একদিন’ দিয়ে ব্যান্ডটি বাংলা ব্যান্ডসংগীতে শক্ত অবস্থান তৈরি করেছিল। দ্বিতীয় অ্যালবামের মাধ্যমে তাদের সংগীতধারা আরো পরিণত ও বিস্তৃত হয়েছে।
তিনি মনে করেন, ব্যান্ডটি নতুন গান, অ্যালবাম ও লাইভ পারফরম্যান্সের মাধ্যমে বাংলা রককে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার আশা রাখেন।










