চলতি বছর কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত ‘ভুল ভুলাইয়া টু’ দর্শকের মন জয় করেছে। এ সিনেমায় রুহ বাবারূপী কার্তিক প্রশংসা পেয়েছে সবার।  এবার ভুল ভুলাইয়া টু-এর কাহিনী কমিকস বইয়ের পাতায়। বইয়ের নাম ‘রুহ বাবা কি ভুল ভুলাইয়া’। বইটি প্রকাশ করেছে প্রখ্যাত কমিকস প্রকাশনা ডায়মন্ড কমিকস। বইয়ের কভারে ডায়মন্ড কমিকস আইকনিক চরিত্র চাচা চৌধুরী, বিল্লু, পিঙ্কি, মটু  আর পাতলুর সঙ্গে দেখা যায় রুহু বাবারূপী কার্তিককে। কমিকস বইয়ের কভার পেজ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন কার্তিক আরিয়ান।