গত বছর মুক্তি পায় ‘হাউজ অব দ্য ড্রাগন’-এর প্রথম সিজন। এবার সামনে এল এর দ্বিতীয় সিজনের টিজার। জনপ্রিয় টিভি সিরিজটির মুক্তি নিয়ে ভক্তদের আগ্রহ থাকলেও এ নিয়ে ধোঁয়াশা রেখেছে এইচবিও। আগামী বছরের গ্রীষ্মের প্রথম দিকে সিরিজটির প্রচার শুরু হবে বলে জানিয়েছে এইচবিও টেলিভিশন। টিজার থেকে স্পষ্ট টারগেরিয়ান রাজপরিবারের ক্ষমতা দখলের যে লড়াই হাউজ অব ড্রাগনের প্রথম সিজনে দেখানো হয়েছিল, তারই সিকুয়াল দেখা যাবে দ্বিতীয় সিজনে।