রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘‌কাবুলিওয়ালা’ সিনেমা নির্মাণ করেছেন সুমন ঘোষ। সেখানে কাবুলির ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। শ্রী ভেঙ্কটেশ ফিল্মের ব্যানারে বড়দিনে মুক্তি পাবে ‘কাবুলিওয়ালা’। প্রযোজনা প্রতিষ্ঠানটির এক আয়োজনে কাবুলিওয়ালা সিনেমায় মিঠুন ও পর্দার মিনি অনুমেঘা কাহালির অভিনয়ের প্রশংসা করেছেন মহেশ ভাট। বলিউডের এ প্রবীণ চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘কাবুলিওয়ালা তুমি কোথায় যাচ্ছ’ লাইনটা নাড়া দিয়েছে তাকে।