রণবীর কাপুরের পর এবার ব্রহ্মাস্ত্রে যুক্ত হচ্ছেন রণবীর সিং। ভারতের গণমাধ্যম নিউজ এইটিন এ কথা বলছে। তারা জানাচ্ছে, রণবীর সিং এ সিনেমায় অভিনয় করবেন দেব চরিত্রে। গল্পানুসারে, দেব হচ্ছেন শিবের (রণবীর কাপুর) বাবা। এ চরিত্রের গল্প থাকবে দ্বিতীয় সিনেমায়। চরিত্রটি রণবীর করছেন কিনা তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা অবশ্য আসেনি।