প্রতি বছরের মতো এবারো দুরন্ত টিভি ঈদের বিশেষ আয়োজন করছে। ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে রঙের খেলায় সুরের ভেলায়। সকাল ৯টায় ও দুপুর ১টা ৩০ মিনিটে বানাই মজার খাবার মা-বাবা আর আমি, অনুষ্ঠানটিতে অতিথি থাকবেন রাফায়েল ও তার মা। সকাল ৯টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘মা-বাবাই সেরা’র বিশেষ পর্ব, অতিথি থাকবেন খন্দকার সামিহা তাজমিন ও তার মা-বাবা। সকাল ১০টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো দুরন্তপনা, গান গাইবে ব্যান্ড ‘এসেইস’। সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি’, দুপুর ১টায় ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ৩’, দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায় ‘দুরন্ত ফ্যামিলি’। দুপুর ৩টায় ও রাত ১০টায় প্রচারিত হবে ঈদ স্পেশাল সিনেমা ‘মোবারক’ ও ‘দ্য স্মার্ফস’।

ঈদের ২য় দিন সকাল ৯টায় ও দুপুর ১টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’, অতিথি থাকবেন আফরা ও তার মা। সকাল ৯টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘মা-বাবাই সকাল ১০টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো দুরন্তপনায় থাকবে ব্যান্ড ‘খোলাছাদ আনলিমিটেড’, সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি’, দুপুর ১টায় ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ৩’, দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায় ফ্যামিলি গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’। দুপুর ৩টায় ও রাত ১০টায় প্রচারিত হবে ঈদ স্পেশাল সিনেমা ‘সার্ফ’স আপ’ ও ‘দ্য স্মার্ফস ২’।

ঈদের ৩য় দিন সকাল ৯টায় ও দুপুর ১টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’, অনুষ্ঠানটিতে অতিথি থাকবেন তূর্য ও তার বাবা। সকাল ৯টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘মা-বাবাই সেরা’র বিশেষ পর্ব, অতিথি থাকবেন রাইয়াদ বিন সাইফুল ও রাফান বিন সাইফুল এবং তাদের তার মা-বাবা। সকাল ১০টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’, গান গাইবে ব্যান্ড ‘গঙ্গাফড়িং’। সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি’, দুপুর ১টায় ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ৩’, দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায় ‘দুরন্ত ফ্যামিলি’। দুপুর ৩টায় ও রাত ১০টায় প্রচারিত হবে ঈদ স্পেশাল সিনেমা ‘ওপেন সিজন’ ও ‘রানা সাইলেন্স’।