অর্চিতা স্পর্শিয়া জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত বেশকিছু নাটক দর্শকপ্রিয় হয়েছিল। তবে কিছুদিন হলো তাকে নাটকে খুব কম দেখা যায়। সর্বশেষ একটি ওয়েব সিরিজে তার উপস্থিতি উল্লেখযোগ্য ছিল। তবে এবার ফিরছেন ঈদের নাটকে। তৌফিকুল ইসলামের নির্দেশনায় ‘নূর’ নাটকে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে আছেন মুশফিক ফারহান। নাটকটি ঈদুল আজহায় সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে।