করোনার কারণে অনেক দিন ধরেই মানুষ ঘরবন্দি।
আর ঘরবন্দি মানুষের কথা মাথায় রেখে আরটিভিতে আজ শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘টিপু সুলতান’। এটি একটি থ্রিলার ঘরানার নাটক।
ধারাবাহিকটি পরিচালনা করেছেন নির্মাতা হিরন জামান।
এতে অভিনয় করেছেন অভিনেতা আনিসুর রহমান মিলন, অপর্ণা ঘোষ, মৌটুসী বিশ্বাস, আ খ ম হাসান, আল মামুন, সাবেরী আলমসহ আরো অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, সুলতানের মতো ভালো ছেলে আর একটিও হয় না।
সে নিজে একটি এতিমখানা গড়ে তোলে।
সেটা নিয়েই ব্যস্ত থাকে।
সময় পেলে নিজের ভাঙা সাইকেলে চেপে ঘুরে ঘুরে গ্রামের কৃষকদের নানা পরামর্শ দিয়ে থাকে।
কিন্তু সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে সুলতান যেন হয়ে ওঠে এক অন্য মানুষ।
রাতের অন্ধকার নামতেই সে হয়ে যায় টিপু সুলতান, যাকে সবাই ভয় পায়।
এ রকম একটা গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ধারাবাহিকটি।
এতে টিপু সুলতানের চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন।
নাটকটিতে আরো একটি গুরুত্বপূণ চরিত্রে অপর্ণা ঘোষকে (শাবানা) দেখা যাবে।
ধারাবাহিকটি প্রতি মঙ্গল থেকে বহস্পতিবার রাত ১০টায় আরটিভিতে প্রচারিত হবে।










