বিভিন্ন ধরনের জালিয়াতি, মানি লন্ডারিং তদন্ত করে ভারতের দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এবার তারা তলব করল অভিনেতা প্রকাশ রাজকে। একটি অর্থ জালিয়াতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়। গহনা প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০০ কোটি রুপি তহবিল তছরুপের অভিযোগ এসেছে। এর পণ্যদূত হিসেবে একাধিকবার কাজ করেছেন প্রকাশ রাজ। সে সূত্রেই অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ইডি।