করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্যসেবা কর্মী ও ফ্রন্টলাইনের যোদ্ধাদের প্রতি কেটি পেরি বরাবরই শ্রদ্ধা প্রকাশ করেছেন। অন্যান্য অনেক শিল্পীর মতো তিনিও করোনাভাইরাসে আক্রান্ত মানুষদের সহায়তা করার জন্য অনুদান দিচ্ছেন। সোমবার গুড মর্নিং আমেরিকার একটি পর্বে কেটি ফ্রন্টলাইনে কাজ করা একজন চিকিৎসককে অবাক করে দেন। তিনি টি.জে. হোমসের সঙ্গে জুম কলে যোগদান করে রোড আইল্যান্ডের একটি হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মেগান র্যানিকে অভ্যর্থনা জানান।
কেটির ভিডিও কল পেয়ে চিকিৎসক ও তার দুই সন্তান আনন্দে কেঁদে ফেলেন। কেটি মেগানের সন্তানদের জিজ্ঞাসা করেন, ‘আপনার মা, মেগান একজন নায়ক। আপনারা কি তাকে নিয়ে গর্বিত নন?’ কেটি পেরি মেগানকে উৎসাহ দেন এবং তার কাজের জন্য প্রশংসা করেন। কেটি বলেন, ‘আপনাকে ধন্যবাদ মেগান। আপনি অনেক সাহসী। আমরা আপনাকে ছাড়া এ দুঃসময় থেকে মুক্তি পাব না। আমি নিশ্চিত যে প্রত্যেকটি দিন অনেক কঠিন, তবে জেনে রাখুন যে আমি প্রতি রাতে ঘুমানোর সময় আপনার জন্য প্রার্থনা করব।’
অভিভূত চিকিৎসক পরে ইটিকে বলেছিলেন, ‘আমার বাচ্চারা কেটিকে দেখে আনন্দে আহ্লাদিত হয়ে পড়েছে। কেটি আমাকে ও আমার বাচ্চাদের শুভেচ্ছা জানাতে যে আচরণ করেছেন তা দেখে আমরা সত্যি মুগ্ধ। আমি আশা করি এটি আমার সমস্ত সহকর্মীদের অনুপ্রেরণা ও শক্তি জোগাবে। বিগত দুই মাস সত্যি অনেক কঠিন সময় ছিল। আমরা সবাই একটি পরিবার। যদি আমি অনলাইনে পুরো জরুরি বিভাগের দেখা পেতাম তাহলে আরো ভালো হতো!’
সূত্র: পিংকভিলা










