ওটিটি প্লাটফর্মের এ যুগে অনেক আলোচিত সিনেমাই ঘরে বসে দেখতে পারছে দর্শক। প্রেক্ষাগৃহে মুক্তির কিছুদিন পর দর্শকের আগ্রহ বিবেচনা করে সিনেমাগুলো ওটিটিতে দেয়া হচ্ছে। সে ধারা চলছে আমাদের দেশেও। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে ‘দিন দ্য ডে’ সিনেমাটি।
গত বছরের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল এ সিনেমা। অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা অভিনয় করেছেন দিন দ্য ডেতে। মুক্তির পর থেকেই আলোচনায় ছিল এ সিনেমা। এবার সিনেমাটি দেখা যাচ্ছে ঘরে বসেই। ওটিটি প্লাটফর্ম বঙ্গ বিডিতে এর স্ট্রিমিং শুরু হয়েছে। সাবস্ক্রিপশনের মাধ্যমে দর্শক দেখতে পারবে এ সিনেমা।
বঙ্গ বিডির পক্ষ থেকে প্লাটফর্ম কর্তৃপক্ষ বলছে, অনন্ত জলিলের সিনেমাটি মানুষ পছন্দ করে। তাই যেকোনো ফর্মেই তার সিনেমা চলবে! আমাদের সৌভাগ্য যে আমরা তার এই দিন দ্য ডে আমাদের প্লাটফর্মে আনতে পেরেছি।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। অনন্ত-বর্ষা ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ দেশ-বিদেশের বহু পরিচিত মুখ।










