মুক্তির পর দ্বিতীয় রোববারও দারুণ আয় করেছে রণবীর কাপুরের অ্যানিমেল। সিনেমাটি সব ভাষায় মোট ৩৭ কোটি রুপি আয় করেছে এদিন। সব মিলিয়ে আয় দাঁড়িয়েছে ৭০০ কোটি রুপির বেশি। এর মধ্য দিয়ে সিনেমাটি ভারতে মোট আয় করল ৪৩২ কোটি রুপি এবং সিনেমার বৈশ্বিক আয় হলো ৭০০ কোটির বেশি। শাহরুখ খানের পাঠানের তুলনায় বেশি সাড়া পাচ্ছে রণবীরের অ্যানিমেল।