দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় নিয়ম মেনে সামরিক প্রশিক্ষণে আছেন বিটিএসের জিন ও জে-হোপ। এরপর গেছেন সুগা। এবার পালা আরো চার সদস্যের। সম্প্রতি বিগ হিট মিউজিক জানিয়েছে আর এম, জিমিন, ভি ও জাঙ্কুক তাদের প্রশিক্ষণের প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে সবার আগে প্রশিক্ষণে যাবেন জাঙ্কুক। তিনি এর আগে এক্সে নিজেই জানিয়েছেন, ডিসেম্বরে তার প্রশিক্ষণ শুরু হবে। ভক্তদের উদ্দেশে তিনি বলেছেন, প্রশিক্ষণ শেষ করে মঞ্চে ফিরবেন।
সামরিক প্রশিক্ষণে বিটিএসের আরো চার সদস্য
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় নিয়ম মেনে সামরিক প্রশিক্ষণে আছেন বিটিএসের জিন ও জে-হোপ। এরপর গেছেন সুগা।










