প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয় করেছে ধুরন্ধর টু। কেবল ১০০ কোটি রুপিতেই শেষ না, দেড়শ কোটিই আয় করে ফেলত সিনেমাটি। ভারতে ২১ হাজার ৭২৮টি শো থেকে সিনেমাটি ১০২ কোটি ৫৫ লাখ রুপি আয় করেছে। এটিই এখন বলিউডের ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং। শাহরুখ খান অভিনীত জওয়ানের প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, এটি সর্বোচ্চ ওপেনিং হিন্দি চলচ্চিত্র হওয়ার পাশাপাশি একমাত্র ‘এ’ সার্টিফিকেটপ্রাপ্ত ভারতীয় সিনেমা, যা প্রথম দিনেই এত বিশাল আয় করেছে।

ধুরন্ধর পরিচালনা করেছেন আদিত্য ধর। গতকাল সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর আগে ১৮ মার্চ বিকেল ৫টার পর থেকে শুরু হওয়া পেইড প্রিভিউ শোগুলোতেও ব্যাপক সাড়া পড়ে। যদিও মুক্তির সময় কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে বেশ কিছু শো বাতিল হয়েছিল। তবুও সিনেমাটি একাধিক বক্স অফিস রেকর্ড গড়ে ও ভেঙে ফেলতে সক্ষম হয়েছে।

বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের ধারাবাহিকতায় ধুরন্ধর টু ইতোমধ্যেই প্রভাসের সালার, কল্কি ২৮৯৮ এডি-র প্রথম দিনের আয় ছাড়িয়ে গেছে। বর্তমানে এটি যশের কেজিএফ: চ্যাপ্টার টুর রেকর্ড ছুঁতে আর মাত্র কয়েক কোটি রুপির দূরত্বে রয়েছে। এর ফলে ধুরন্ধর টু এখন ভারতের সর্বোচ্চ প্রথম দিনের আয় করা শীর্ষ ৫ সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। এর মধ্যে আছে পুষ্পা টু (১৬৪.২৫ কোটি), আরআরআর (১৩৩ কোটি), বাহুবলী টু, (১২১ কোটি) ও কেজিএফ টু (১১৬ কোটি রুপি)।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস