আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে সাজ্জাদ হোসেন দোদুল নির্মাণ করেছেন ধারাবাহিক নাটক মুসা। রাজধানীর বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ হয়েছে। নাম ভূমিকায় অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর। এছাড়া অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শম্পা রেজা, শামীমা নাজনীন, জেবা জান্নাত প্রমুখ। নাটকে দেখা যাবে, মুসা সব অনিয়ম রুখতে গিয়ে নিজেই পরিণত হয় গ্যাংস্টারে। বৈশাখী টিভিতে প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি।