কোয়ান্টিন টারান্টিনো তার দশম সিনেমাটি নির্মাণ করছেন না। টারান্টিনো ভক্তদের জন্য দুসংবাদই বটে! পরিচালক হিসেবে টারান্টিনো তার দশম ও শেষ সিনেমা দ্য মুভি ক্রিটিক বানানোর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কাজের সময়সীমা নিয়ে নানা জটিলতার ফলে সম্প্রতি তিনি সরে এসেছেন। টারান্টিনো নিশ্চিত করেছেন এ সিনেমার স্ক্রিপ্ট পুনরায় লেখার চেয়ে তিনি নতুন কোনো সিনেমা নিয়ে ভাবতে পছন্দ করবেন।