কলম্বিয়ান পপ তারকা শাকিরার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। ২০১২-১৪ সালের মধ্যে তার আয়ের ১৪ কোটি ইউরো ফাঁকি ও প্রতারণার অভিযোগ এনেছেন স্প্যানিশ প্রসিকিউটর। তবে আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন শাকিরা। এখন পর্যন্ত শাকিরার ছয় কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে। ২০১০ সালে ফিফা বিশ্বকাপের থিম সং গেয়ে বিশ্বব্যাপী হইচই ফেলে দেন এ গায়িকা। এরপর স্পেনের ফুটবলার পিকেকে বিয়ে করে কিছুদিন দেশটিতে বসবাস করেন।
ট্যাক্স ফাঁকির অভিযোগের মুখে শাকিরা
কলম্বিয়ান পপ তারকা শাকিরার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। ২০১২-১৪ সালের মধ্যে তার আয়ের ১৪ কোটি ইউরো ফাঁকি ও প্রতারণার অভিযোগ এনেছেন স্প্যানিশ প্রসিকিউটর।










