বলিউড তারকা অমিতাভ বচ্চনের জন্মদিন ছিল গতকাল। ৮০ বছরে পা রাখলেন তিনি। এ বিশেষ দিন উপলক্ষে তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুডবাই’ মাত্র ৮০ রুপিতে দেখার সুযোগ করে দিয়েছিল এর প্রযোজনা প্রতিষ্ঠান বালাজি মোশন পিকচার্স। জন্মদিনের আগের দিন তাদের পক্ষ থেকে এ ঘোষণা করা হয়েছিল, অমিতাভের জন্মদিনে মাত্র ৮০ রুপিতে সিনেমাটি দেখা যাবে। গত শুক্রবার মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছে এটি। আর বিগ বির জন্মদিনে ৮০ রুপিতে সিনেমা দেখতে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো।