আগামী ডিসেম্বরে সৌদির রিয়াদ শহরে অনুষ্ঠিত হবে অ্যাম্বাসেডরস চয়েস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ভারতীয় দূতাবাস আয়োজিত এ উৎসবে প্রদর্শন হবে রায়হান রাফী পরিচালিত ‘‌দামাল’। আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া উৎসবের প্রথম দিনই দামালের প্রদর্শনী হবে। উৎসবে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রবাসী বাংলাদেশীরা। এর মাধ্যমে দামালের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। সিনেমাটি ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র উৎসবেও পুরস্কৃত হয়।