ওয়েস্টার্ন সিনেমার বিখ্যাত নির্মাতা ক্লিন্ট ইস্টউড। সম্প্রতি দক্ষিণ ভারতের নির্মাতা কার্তিক সুব্বারাজ তার ‘জিগারঠান্ডা ডাবল এক্স’ সিনেমায় ক্লিন্টকে ট্রিবিউট দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একজন বিষয়টি জানান। পোস্টটি রিটুইট করা হয়েছে ক্লিন্ট ইস্টউডের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে। সেখানে জানানো হয় ক্লিন্ট ইস্টউড জিগারঠান্ডা সম্পর্কে জানেন এবং তিনি সিনেমাটি দেখবেন। এরপর কার্তিক সুব্বারাজের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি ক্লিন্টের রিভিউর জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন।