ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে শিরীন শিলার। ২০১৪ সালে রুপালি জগতে পা রাখেন তিনি। বর্তমানে শিরীন শিলা তার আসন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি এ অভিনেত্রী ‘২৪.৩-এর রাত’ সিনেমার অভিনয় করেছেন। চন্দন চৌধুরী পরিচালিত সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিরীন শিলা। এরই মধ্যে এ সিনেমার ডাবিংসহ যাবতীয় সব কাজ শেষ হয়েছে। সিনেমাটি কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। পরিচালক চন্দন চৌধুরীর মেয়ে সুহাসিনী চৌধুরীর সূচনা ২৪.৩-এর রাত সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন। এতে অভিনয় প্রসঙ্গে শিরীন শিলা বলেন, ‘এ সিনেমায় অভিনয় করা আমার জীবনের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা যুক্ত করেছে। এতে আমি লেখিকা জারা চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমাকে গেটআপ পরিবর্তন করতে হয়েছে। পাশাপাশি অভিনয়কেও যথাযথভাবে ফুটিয়ে তুলতে নিজেকে তৈরি করতে হয়েছে। সেক্ষেত্রে পরিচালক চন্দন দাদা আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। এ সিনেমার গল্প রচনা করেছেন চন্দন দাদারই মেয়ে। অল্প বয়সে এত দুর্দান্ত একটি গল্প কীভাবে তিনি লিখেছেন তা আমার বোধগম্য নয়। তার জন্য অনেক অনেক শুভকামনা। ২৪.৩-এর রাত সিনেমাটি নিয়ে মুক্তির অপেক্ষায় আছি। কারণ ব্যতিক্রমধর্মী চরিত্রটি সিনেমা হলে গিয়ে দেখার জন্য উদগ্রীব আমি। সিনেমাটির পুরো ইউনিটের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, বিশেষত পরিচালক শাহীন সুমন ভাইয়ার প্রতি।’
অন্যদিকে কিছুদিন আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে শিরীন শিলা অভিনীত মেহেদী হাসান পরিচালিত ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমাটি।










