হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার সিনেমার অফিশিয়াল টিজার প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত ম্যানহ্যাটন প্রকল্পের প্রধান ও ‘আণবিক বোমার জনক’ পদার্থবিদ জে রবার্ট ওপেনহাইমারকে কেন্দ্র করে এ সিনেমার কাহিনী। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স। কিলিয়ান মারফি, এমিলি ব্ল্যান্ট, রবার্ট ডউনি জুনিয়র, ম্যাট ডেমন, ফ্লোরেনস পিউ, রামি মালেক প্রমুখ এতে অভিনয় করছেন। সিনেমাটি মুক্তি পাবে ২০২৩ সালের ২১ জুলাই।