অস্কার বিজয়ী হলিউড তারকা জেমি ফক্সের
বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত ২০ নভেম্বর নিউইয়র্কের স্টেট সুপ্রিম কোর্টে
এ বিষয়ে মামলার মুখোমুখি হন তিনি। খবর সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে নিউইয়র্কের
ক্যাচ এনওআইস নামের জনপ্রিয় রেস্তোরাঁর একটি ঘটনার ভিত্তিতে জেমির বিরুদ্ধে অভিযোগ
উত্থাপিত হয়েছে।
মামলার বাদী জেন ডো নামের এক নারী।
তিনি অভিযোগ করেন, অভিনেতা ইচ্ছাকৃতভাবে ও কোনো প্রকার সম্মতি ছাড়াই তার শরীরের সংবেদনশীল
অংশে স্পর্শ করেছিলেন।
তখন জেমি ফক্স নেশাগ্রস্ত অবস্থায় ছিল
বলেও জানান জেন।
মামলার এজহারে বলা হয়েছে, ফক্সের এমন
আচরণে ওই নারী শারীরিক ও মানসিকভবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। এছাড়া ব্যাপক অর্থনৈতিক
ক্ষতির কথাও মামলার এজহারে উল্লেখ করা হয়েছে।
জেমি ফক্স ২০০৪ সালে ‘রে’ চলচ্চিত্রে
গায়ক রে চার্লসের চরিত্রে অভিনয় করে খ্যাতি তুঙ্গে পৌঁছে যান। ওই চরিত্রের জন্য তিনি
একাডেমি পুরস্কার অর্জন করেন। একই বছরে ‘কোল্যাটারাল’ চলচ্চিত্রের জন্য অস্কার মনোনয়ন
পান। বাফটা, গোল্ডেন গ্লোবস ও স্ক্রিন অ্যাক্টরস অ্যাওয়ার্ডসসহ প্রথম সারির অনেক পুরস্কার
রয়েছে তার ঝুলিতে।










